সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন

সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি’র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর উদ্যোগে হজ্জ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে হজ্জ এজেন্সি সম্মেলন ২০২৫-এর আয়োজন করা হয়।
সম্মেলনে অতিথির বক্তব্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস আল্লাহ ঘরের মেহমান সম্মানিত হজ্জ এজেন্সি ও হাজীদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের ক্ষেত্রে ইউসিবি ব্যাংকের প্রতিশ্রুতির উপর জোর দেন। তিনি বলেন, এই ব্যাংক অতিথে হাজীদের চাহিদা অনুযায়ী আর্থিক সমাধান প্রদানে আন্তরিকতার সাথে কাজ করছে আগামীতে ও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেটের সভাপতি মোহাম্মদ আব্দুল হক, সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, ইউসিবি ইসলামীক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট অঞ্চলের প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, ইউসিবি এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর প্রধান কার্যালয় ও সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিলেট অঞ্চলের বিশিষ্ট হজ্জ এজেন্সিগুলোর সক্রিয় অংশগ্রহণে সম্মেলনটি একটি সফল সংলাপে পরিণত হয়েছ, যা হাজীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে ব্যাংক ও এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo