বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
কোরআনের আলোয় পশু-পাখীর জীবন আধুনিক সমাজে দিশারী: সৈয়দ মবনু

কোরআনের আলোয় পশু-পাখীর জীবন আধুনিক সমাজে দিশারী: সৈয়দ মবনু

পবিত্র কোরআনে মানুষের জীবনের দিকনির্দেশনার পাশাপাশি পশু-পাখীর জীবন থেকেও নানা শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মবনু বলেছেন, আল্লাহ তায়ালা কোরআনে গরু, উট, কাক, মৌমাছি, পিপড়া, হাতি, হুদহুদ পাখিসহ অনেক প্রাণীর কাহিনি তুলে ধরেছেন। এগুলো নিছক কাহিনি নয়, বরং মানুষের জীবনের জন্য শিক্ষা ও উপদেশ। তিনি বলেন, সূরা বাকারার মাধ্যমে আমরা শিখি, অযথা তর্ক-বিতর্ক নয়, বরং সত্যকে গ্রহণ করা উচিত। কাকের কাহিনি প্রমাণ করে, মানুষ কখনও কখনও পশুর কাছ থেকেও শিক্ষা নেয়। মৌমাছির জীবন আমাদের দেখায় কিভাবে সুশৃঙ্খল পরিশ্রম ও উপকারী জীবন যাপন করতে হয়। আশহাবে ফিলের ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহর কুদরতের কাছে কোনো শক্তিই টিকতে পারে না। আবার পিপড়া ও হুদহুদ পাখির উদাহরণ থেকে আমরা শিখি শৃঙ্খলা, সতর্কতা, যোগাযোগ ও নেতৃত্বের শিক্ষা। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও ভোগবাদী জীবনে মানুষ প্রকৃতি ও প্রাণিজগতকে অবহেলা করছে। অথচ কোরআনে উল্লেখিত এসব প্রাণীর জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তবে সমাজে শান্তি, ভারসাম্য ও নৈতিকতা প্রতিষ্ঠিত হতে পারে। পশু-পাখীর জীবন নিয়ে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, তা শুধু ধর্মীয় কাহিনি নয়; বরং আধুনিক যুগেও এর গুরুত্ব অপরিসীম।
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্বপ্নপুরী পাঠাগারের পরিচালক মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম হিরণ, সুমন চৌধুরী, মরিয়ম মহল মনী, পাঠাগারের মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ আনোয়ার বখত, লাইব্রেরীয়ান কানিজ ফাতেমা চৌধুরী।
অনুষ্ঠানে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আছিফা রহমান ও আহনাফ আহমেদ রাহীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo