সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নব-গঠিত ফ্রান্স যুবদলের নেতৃবৃন্দকে সিলেট জেলা যুবদলের অভিনন্দন

নব-গঠিত ফ্রান্স যুবদলের নেতৃবৃন্দকে সিলেট জেলা যুবদলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার নব-গঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

রবিবার (২১ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসে যুবদলের শক্তিশালী অবস্থান গড়ে তোলার জন্য ফ্রান্স যুবদলের সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ছায়েম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নেতৃবৃন্দ আরোও বলেন, বিদেশে অবস্থানরত নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচি প্রবাসের মাঠে তুলে ধরবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নব-গঠিত ফ্রান্স যুবদল শাখার নেতৃবৃন্দ আগামীর সংগ্রাম ও আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিজ্ঞপ্তি

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo