সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ষড়যন্ত্রকারীরা পিআরের নামে গণতন্ত্র নস্যাতের পাঁয়তারা করছে : বদরুজ্জামান সেলিম

ষড়যন্ত্রকারীরা পিআরের নামে গণতন্ত্র নস্যাতের পাঁয়তারা করছে : বদরুজ্জামান সেলিম

দেশে একটি ষড়যন্ত্রকারী মহল পিআরের নামে গণতন্ত্র নসাৎ করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম। তিনি বলেন, জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে জৈন্তাপুর উপজেলা দরবস্ত বাজারসহ বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, একটি ইসলামী দল পিআরের জন্য তুমুল আন্দোলন করার কথা বলেছেন। এটা সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, যা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না। জনগণের অংশগ্রহণ ও সমর্থন ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না।

এসময় উপস্থিত ছিলেন, ইউনুস আলী, আতাউর রহমান আতাই, মাস্টার নুরুদ্দিন, রফিকুল হক রতন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী শোয়েব, বিএনপি নেতা শেখ মো: ইলিয়াস আলী, সাইফুল হাসান শোয়েব, সেলিম উদ্দিন মেম্বার, মহানগর যুবদলের ত্রান ও পুনর্বাসন সম্পাদক রোমান আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, আব্দুল হাকিম সুমন, জৈন্তাপুর উপজেলা যুবদল নেতা ফরহাদুজ্জামান ফাহাদ, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম, জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা আলাউদ্দিন উদ্দিন আশরাফ, রিজওয়ান আহমদ রিমেল, ফয়সাল আহমেদ, তারেক আহমেদ, ইমরান হোসাইন, তোফায়েল উদ্দিন, ফারুক আহমদ, রনি, সাজু, মাহবুব, রুমান প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo