সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশের উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয় : কয়েস লোদী

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশের উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয় : কয়েস লোদী

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। এ জন্য দরকার ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের সরকার। জনগণ এই অধিকার প্রতিষ্ঠার জন্যই জুলাই বিপ্লবে অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। তাদের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়িত হবে। ছাত্র-জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই এবং তারা নানা ষড়যন্ত্র করছে। শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে।

তিনি বুধবার (২২ জানুয়ারি) দক্ষিণ সুরমার সিলামের নবারুন শিশু বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির কার্যানির্বাহী কমিটির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরীকে বিমান বন্দরে মহানগর বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান কালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সংবর্ধনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম। সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খুর্শেদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। এসময় সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন মাহবুব আহমদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহবায়ক কমিটির সদস্য আশফাক সিদ্দিকী রাহাত, মহানগর বিএনপির কার্যানির্বাহী কমিটির সাবেক শফি আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাক্কাবির চৌধুরী সাকি, সহ-সাংগঠনিক সম্পাদক আলী বাহার, রুম্মান আহমদ রাজু, ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়খ হাবিবুর রহমান হাবিব, শাহীন আহমদ, জাকারিয়া আহমদ প্রমুখ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo