শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার স্বপ্নময় গজে আইল্যান্ড ভ্রমণ সম্পন্ন

সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার স্বপ্নময় গজে আইল্যান্ড ভ্রমণ সম্পন্ন

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন “সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া” এর উদ্যোগে এক আনন্দঘন দুইদিন এক রাতের স্বপ্নময় ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে দেশের জনপ্রিয় পর্যটন স্থান গজে আইল্যান্ডে।

গত রোববার ও সোমবার দুইদিনের এই ভ্রমণে অংশ নেন সংগঠনের বিভিন্ন এলাকার সদস্য ও তাদের পরিবারবর্গ। নীল সমুদ্র, পাহাড়ঘেরা দৃশ্য আর হাসিখুশি প্রবাসীদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে উৎসবমুখর।

দিনব্যাপী আয়োজনে ছিল নানান বিনোদনমূলক প্রতিযোগিতা, বারবিকিউ পার্টি, জাহাজ ভ্রমণ সমুদ্র সৈকতে গ্রুপ ফটোসেশন, এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই দেশীয় খাবার, গান আর গল্পে মেতে ওঠেন।

সংগঠনের সভাপতি বলেন, “প্রবাস জীবনের ক্লান্তি ভুলে আমরা সবাই একসঙ্গে সময় কাটাতে চেয়েছি। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে একতা ও বন্ধন আরও দৃঢ় করে।”

সভাপতির বক্তব্যের পর সংগঠনের সিনিয়র সহ সভাপতিগণ ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আরও অন‍্যান‍্য সদস‍্যদের বক্তব্যে সমাজিক সকল কাজে অংশগ্রহণ সস ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন ভ্রমণের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনশেষে সকল সদস্য ও অতিথিদের জন্য বিশেষ বাংলাদেশী খাবারের আয়োজন করা হয়। আনন্দ-উৎসবে ভরপুর এই ভ্রমণ প্রবাসীদের মনে এক অবিস্মরণীয় স্মৃতি হিসেবে জায়গা করে নিয়েছে।

পিকনিকের সমাপনী বক্তব্যে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সম্মানিত উপদেষ্টাগণন পিকনিক সফল করায় আয়োজকেরা সহ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছে জানিয়েছেন। সবার সুস্থতা কামনা করে সবাই নিরাপদে বাড়িতে পৌঁছান সেই শুভ কামনা করে দুই দিন এক রাতের স্বপ্নময় ভ্রমণের সমাপ্তি করেন।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo