সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ২৯৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ২

সিলেটে ২৯৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ২

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে পাথরের নিচে লুকিয়ে কৌশলে ২৯৮ বস্তা ভারতীয় চিনি পাচার করতে গিয়ে চোরাকারবারিরা ধরা পড়লো পুলিশের হাতে। এসময় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, যশোর জেলার কেশবপুর থানার মধ্যকুল গ্রামের মোঃ রুহুল কুদ্দুস মিন্টুর ছেলে মোঃ নয়ন বিশ্বাস, একই জেলার মনিরামপুর থানার বাকশফুল গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে মো. আব্দুল্লাহ হোসাইন মুন্না।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারী বৃহস্পতিবার রাতে সিলেটর নিপবন আবাসিক এলাকায় অভিযান চালায় শাপহারণ (রহ.) থানা পুলিশ। এসময় ট্রাকে করে পাথরের নিচে লুকানো অবস্থায় ২৯৮ বস্তায় ১৪ হাজার ৬০২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo