রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
আজ শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ মিরর ডেস্ক
জরুরী উন্নয়ন কাজের জন্য শনিবার (১৮ অক্টোবর) সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেটের ৩৩/১১ কেভি বিদ্যুৎ শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের উদ্দেশ্যে এই উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যনন্ত নগরীর লালদিঘীরপাড়, ভাতালিয়া, পশ্চিম শেখঘাট, নবীন আ/এ, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিকেল রোড, কাজল শাহ, মুন্সিপাড়া, পুলিশ লাইন, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবীবাজার, উদ্যম আ/এ, নয়াপাড়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আ/এ, নবাব রোড, বর্নমালা পয়েন্ট, মনিপুরি বস্তি, সাগরদিঘীরপাড়, সুরমা আ/এ, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি এমসি কলেজ ফিডারের শাহমীর মসজিদ ও আব্দুল মতিন ট্রেডার্স সংলগ্ন এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগের-১ এর প্রকৌশলী গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo