বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখা যাবে না: জাতীয় সেচ্ছাসেবক পার্টি

ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখা যাবে না: জাতীয় সেচ্ছাসেবক পার্টি

জাতীয় উপজেলা দিবস উপলক্ষে সিলেট জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
জাতীয় সেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির আহবায়ক এম মুর্শেদ খান এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা কমিটির সদস্য সচিব এম. বরকত আলীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির আহবায়ক শাহ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য নুরুজ্জামান আকন্দ, জেলা সেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির নেতা টিপু সুলতান, মহানগর সদস্য সচিব ইমরান আহমদ, নাজমুল ইসলাম, কামরুল হক, সাদেক আলী, যুগ্ম আহবায়ক হানিফ আহমদ, আরজু মিয়া, হোসেন মিয়া, জেলা কমিটির সদস্য রাজন আহমেদ, হাসান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও তৃণমূল উন্নয়নের স্থপতি ছিলেন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। তাঁর নেতৃত্বেই দেশে উপজেলা পদ্ধতির সূচনা হয় এবং স্থানীয় সরকারের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় উপজেলা দিবসের প্রতিষ্ঠা ঘটে।
বক্তারা বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন জনগণের কল্যাণে নিবেদিত এক দূরদর্শী নেতা। তিনি দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করতে উপজেলা পরিষদ গঠন করেন, যার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন খাতে জনগণ সরাসরি উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। তারা আরও বলেন, উপজেলা ব্যবস্থার মাধ্যমে প্রশাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে, যা ছিল এরশাদের যুগান্তকারী অবদান। বক্তারা তাঁর এই ঐতিহাসিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সু-শাসন ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo