বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
গনঅধিকার পরিষদের সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন এর লিফলেট বিতরণ

গনঅধিকার পরিষদের সিলেট-১ আসনের প্রার্থী আকমল হোসেন এর লিফলেট বিতরণ

গণঅধিকার পরিষদের সিলেট-১ আসনে ট্রাক প্রতীকের মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা আকমল হোসেন নগরীর মদিনা মার্কেট ও বন্দরবাজার, মধুবন মার্কেটে লিফলেট বিতরণ করেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পথচারী ও বিপনীবিতানগুলোতে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে তিনি বলেন, আজকের এই বাংলাদেশে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, এমনকি ন্যূনতম জীবিকা অর্জনের সুযোগটাও সংকুচিত হয়ে গেছে। আমরা সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে চাই, যে বাংলাদেশ একসময় মানুষের স্বপ্ন, আত্মত্যাগ আর স্বাধীনতার আকাঙ্ক্ষায় গড়া হয়েছিল। তিনি বলেন, গণঅধিকার পরিষদ জনগণের স্বার্থে, মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, আমাদের লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। এই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামব না।
এসময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি জে এ তোফায়েল, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহানগর শাখার সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক আলী আহমেদ তাজ, বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামী, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের মহানগর শাখার আহবায়ক মোঃ জাকির হোসেন সহ অসংখ্য নেতাকর্মী। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo