বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাড. জামানের

পিআর নয়, এফপিটিপি পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি অ্যাড. জামানের

নিউজ মিরর ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং পিআর নয়, এফপিটিপি (FPTP) ভোট পদ্ধতি গ্রহণের দাবিতে জনমত গঠনের লক্ষে সিলেটে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের সাবেক কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের অনুসারী বিএনপি, যুবদল, ছাত্রদল ও ওয়াসিম ব্রিগেটের হাজারো নেতাকর্মীর অংশ গ্রহণে বিশাল এই প্রচার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে অন্তত সহস্রাধিক মোটরসাইকেলযোগে নেতাকর্মীরা মিছিলটি বের করে মিরাবাজার, নাইওরপুর, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার ও লামাবাজার হয়ে পুনরায় একই স্থানে গিয়ে পথসভায় মিলিত হয়। প্রচার মিলিঠ শেষে পথসভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা আবু ইয়ামিন চৌধুরী এবং পরিচালনা করেন আছনাত উদ্দিন জাহিন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রনীত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এদেশের মানুষ পিআর পদ্ধতি কি তা বুঝে না। তাই পূর্বের ভোটিং পদ্ধতি তথা সরাসরি সংখ্যা ঘরিষ্টতা পূর্বের ভোটিং পদ্ধতি বাস্তবায়নে সবাইকে সচেতন করতেই এই প্রচার মিছিল।

তিনি বলেন, ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ তথা এফপিটিপি (FPTP) একটি একক বিজয়ী ভোটদান ব্যবস্থা, যেখানে ভোটাররা একজন প্রার্থীকে ভোট দেন এবং ভোটের ফলাফলে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হন।

এছাড়া বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনে ভূমিকা রাখা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে বলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo