রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন জাহিদ খাঁন, বিমানবন্দরে সংবর্ধনা প্রদান

সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন জাহিদ খাঁন, বিমানবন্দরে সংবর্ধনা প্রদান

সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন ‘তারুণ্যই শক্তি’ সামাজিক সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, কমিউনিটি নেতা ও সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন।

মঙ্গলবার দুপুরে (২৮ অক্টোবর) তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে স্বাগত জানাতে আসা বিভিন্ন দলের নেতাকর্মী, তার বন্ধুমহল ও সিলেটের বিভিন্ন সংগঠন এক সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা শেষে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রায় জাহিদ খানকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়।

এসময় জাহিদ খান বলেন, আমি জাহিদ খান আপনাদের বন্ধু আপনাদের ভাই, আপনাদের সন্তান। প্রবাসে থাকলেও আমার মন প্রানের সিলেট পরে থাকে। দেশে আশার আমার উদ্দেশ্য, আমি সিলেটের উন্নয়নে কাজ করতে চাই। সেই সুযোগটা আমাকে আপনারা দিবেন। আপনারা হয়তো অবগত আছেন আমেরিকায় আমাদের সরকারের প্রধান উপদেষ্টা সহ বিএনপির নেতৃবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনায়। আমি সেখানে প্রতিবাদ করে যুবলীগের মিজানের বিরুদ্ধে একটি অভিযোগ করে তাকে আমেরিকায় আটক করাই। এর প্রতিফলন আমাকে আমার পরিবারকে হুমকি দেয়া হয়েছে। সিলেটে আমার প্রোপার্টি আগুন দিয়ে পুরিয়ে দেবে বলে হুমকিও দিয়েছে। বিষয়টি বাংলাদেশ সরকারের প্রশাসন অবগত। সার্বিক বিষয় নিয়ে আমি কাজ করছি। এছাড়াও সিলেটে আমার একাধিক প্রতিষ্ঠান রয়েছে এসবের খবর নিতে আমার এই স্বদেশ প্রত্যাবর্তন। এছাড়াও একটি বিশেষ চমক আছে যা মিডিয়া মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আমি সবার সহযোগিতা চাচ্ছি।-প্রেস বিজ্ঞপ্তি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo