সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শ্রমিকদের অধিকার রক্ষায় কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো: সিএনজি শ্রমিক ইউনিয়ন

শ্রমিকদের অধিকার রক্ষায় কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো: সিএনজি শ্রমিক ইউনিয়ন

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট (৭০৭) কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দক্ষিণ সুরমার ভার্থখলা কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরী সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা প্রধান কার্য়ালয়া সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্য়করী সভাপতি মোঃ সুন্দর আলী খান যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন দপ্তর সম্পাদক মোঃ কাওছার আহমদ প্রচার সম্পাদক মোঃ আলী,কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী, এম,বরকত আলী, মানিক মিয়া,মুহিবুর রহমান এপলো, লিটন আহমেদ, সুজন মিয়া, রাজা আহমেদ রাজা, মোঃ রফিক মিয়া, মুক্তি যোদ্ধা উপ পরিষদের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিভিন্ন উপ পরিষদের নেতৃবৃন্দে।
সভায় সিদ্ধান্তগুলো হলো, আগামী ৩০ অক্টোবর সিলেট জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে, যেখানে শ্রমিকদের ন্যায্য দাবি তুলে ধরা হবে। প্রশাসনের পক্ষ থেকে বৈধ গাড়িগুলোকে অকারণে মামলা ও হয়রানি অবিলম্বে বন্ধের জোর দাবি জানানো হবে। সিলেট শহরে সিএনজি চালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট পূর্ণাঙ্গ পার্কিং ব্যবস্থা স্থাপনের দাবি জানানো হবে। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হবে। এছাড়াও সিলেটের রাস্তায় চলাচলকারী অবৈধ যানবাহন বন্ধ করতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা অপরাধী নয়, তারা দেশের অর্থনীতির চালিকা শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, সিএনজি শ্রমিকদের জীবন ও জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। প্রশাসন ও শ্রমিকদের মধ্যে সমন্বয় থাকলে সিলেট শহরের যানবাহন ব্যবস্থা আরও সুসংগঠিত হবে, জনগণ উপকৃত হবে এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় থাকবে।
আমরা সবসময় সংলাপ ও সহযোগিতার পক্ষে। কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে যদি প্রশাসন উদাসীন থাকে, তবে শ্রমিক সমাজ নিজেদের অধিকার রক্ষায় কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo