সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ফ্রান্সের লরিয়েন্টে “গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ফ্রান্সের লরিয়েন্টে “গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ফ্রান্সের লরিয়েন্ট শহরে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে “গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রাত ১০টায় ফ্রান্সের লরিয়েন্টে এই সভার আয়োজন করা হয়।
লরিয়েন্ট বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সদস্য সিরাজ শেখ এর সভাপতিত্বে ও কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হোসনে জামান জিকো সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন যুবদলের কোষাধ্যক্ষ আজমীর বখত মজুমদার জনি।
লরিয়েন্ট বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাবলু ও সিলেট সরকারী কলেজ এর সাবেক দফতর সম্পাদক কলিম আহমেদ চৌধুরী’র তত্ত্বাবধানে শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রবাসীদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় তারা স্মরণ করেন ২৪-এর গণ-অভ্যুত্থান উপলক্ষে লরিয়েন্টে আয়োজিত কর্মসূচি এবং রেমিট্যান্স শাটডাউন আন্দোলনের সফল বাস্তবায়নের কথা। বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্বাচনবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে প্রয়োজনে ভবিষ্যতেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সজল আহমেদ, শাহীন আহমেদ, আশরাফুল ইসলাম, সোহেল আহমেদ রানা, কমল নাথ, হাসান আহমেদ, নাহিদ ইসলাম, হুসাম উদ্দিন, শহীদুর রহমান, কামরুল ইসলাম, জাবেদুর রহমান এবং শাহরিয়ার আহমেদ প্রমুখ।
এবারের আলোচনা সভা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতি সমর্থন জাগিয়ে তুলেছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার সংকল্প বহন করছে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo