সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আজ সোমবার সিলেট নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ সোমবার সিলেট নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সোমবার (৩ নভেম্বর) টানা ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয় জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জন্য ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, উন্নয়ন প্রকল্পের আওতায় রাইট-অফ-ওয়ে বরাবর গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন, বিতরণ লাইন সংস্কার ও ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে।

নিরাপত্তার স্বার্থে ওই সময় লাইনকে চালু বলেই গণ্য করতে বলা হয়েছে। যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনায় না পড়েন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo