শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বিএনপি’র প্রাথমিক তালিকায় নেই সিলেটের হেভিওয়েট প্রার্থীদের নাম

বিএনপি’র প্রাথমিক তালিকায় নেই সিলেটের হেভিওয়েট প্রার্থীদের নাম

নিউজ মিরর ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয়তাবাদি দল বিএনপি। ঘোষিত তালিকায় নেই সিলেটের হেভিওয়েট প্রার্থীদের নাম। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায়, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের ফয়সল আহমদ চৌধুরী ও সদ্য নিযুক্ত দলটির যুগ্ম মহাসচিব ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের নাম নেই।

আরিফুল হক চৌধুরী : সম্প্রতি সিলেটে হযরত শাহজালাল (রহ) মাজার জেয়ারতের মাধ্যমে সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণার পাশাপাশি নির্বাচনী প্রচারণা শুরু করেন আরিফুল হক চৌধুরী। এই আসনে বিএনপি প্রার্থী করেছে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির এমপি হওয়া প্রয়াত খন্দকার আবদুল মালিকের পুত্র খন্দকার মুক্তাদির আহমদকে।

ফয়সল আহমদ চৌধুরী : সিলেট-৬ আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ফয়সল আহমদ চৌধুরী। বহুল আলোচিত ওই নির্বাচনে তিনি লক্ষাধিক ভোট পেলেও হেরে যান সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে। আসছে নির্বাচনেও তিনি ছিলেন আলোচনায়। কিন্তু দল তাকে মনোনয়ন না দিয়ে দিয়েছে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে।

আবদুল কাইয়ুম চৌধুরী : সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নের দাবিদার ছিলেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি দল মনোনয়ন দিয়েছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবদুল মালিককে।

হুমায়ুন কবির : সিলেট-২ আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের নাম প্রার্থী হিসেবে আলোচনায় ছিলে বেশ কিছুদিন ধরে। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছিলেন, সিলেট থেকে নির্বাচন করবেন হুমায়ুন কবির। সিলেটবাসী পররাষ্ট্রমন্ত্রী পাচ্ছে, এমন ইঙ্গিতও করেছিলেন হুমায়ুনকে উদ্দেশ করে। কিন্তু বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নেই হুমায়ুন কবিরের নাম। এই আসনে বিএনপি প্রার্থী করেছে ২০১২ সাল থেকে নিখোঁজ বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo