সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কমদতলী এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে আটক ৪

কমদতলী এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে আটক ৪

নিউজ মিরর ডেস্ক
নগরীর কমদতলী বাস টার্মিনাল এলাকা থেকে থেকে জুয়া খেলার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকেলে বাস টার্মিনাল এলাকার শতাব্দী গলির ভেতরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুরের মতলব থানার বালুচর গ্রামের আক্তার মিয়ার ছেলে আকাশ আহমদ (২০), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভইটিকর গ্রামের মকবুল আলীর ছেলে জুনেদ আলী (২৭), জকিগঞ্জ উপজেলার আটগ্রামের আব্দুল কাদিরের ছেলে রুহুল আমিন (৩৪) এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বরইআইল গ্রামের মৃত মতছিন আলীর ছেলে জালাল উদ্দিন (৪৭)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। অনলাইনে ‘তীর-শিলং’ নামে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo