শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ছড়ারপাড় থেকে ৩ বছরের শিশু আলামিন নিখোঁজ

ছড়ারপাড় থেকে ৩ বছরের শিশু আলামিন নিখোঁজ

সিলেট নগরীর ১৪নং ওয়ার্ডের ছড়ারপাড় এলাকা থেকে ৩ বছর বয়সী আব্দুল্লাহ আলামিন নি’খোঁ’জ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বাসার সামনে অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে আর বাসায় ফিরেনি আলামিন।

ছড়ারপাড় এলাকার ১৮নং বাসার সালাম মিয়া ও সাহিদা বেগমের ছেলে। নি’খোঁ’জের পর আত্মীয়-স্বজন সহ প্রায় সব জায়গায় খোঁজাখোঁজি করেও তাকে কোথায় পাওয়া যায়নি। তার মা সাহিদা বেগম জানান, প্রতিদিনের মতো বাসার সামনে দুপুর ১টায় অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়। তিনি তাকে শিশুদের সাথে খেলতে দেখে বাসা থেকে বেরিয়ে যান।

কিছুসময় পরে এসে দেখেন সে আর অন্যান্য শিশুদের সাথে নেই। তারপর থেকে বাসা সহ এলাকায় বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তার মা ও বাবা। তার কোন সন্ধ্যান পেলে ০১৭৯৪-৯৯১৩৩৭ ও ০১৭৫৮-৯১৫৩২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo