বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
আ.লীগ নেতা আরশ আলীর বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

আ.লীগ নেতা আরশ আলীর বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

নিউজ মিরর ডেস্ক
সৌদি আরব প্রবাসী সামছুল হক তাঁর পৈতৃক কৃষিজমি দখল, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (১ মার্চ) তিনি সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সামছুল হক জানান, তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজান্সী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাওনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। ২০২৩ সালে দেশে অবস্থানকালে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আরশ আলী তাঁর কৃষিজমি বিক্রির প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তাঁর ক্রয়কৃত ১৫ শতক জমির মধ্যে রাস্তা বাবদ ২ শতক বাদ দিয়ে বর্তমানে ১৩ শতক জমি রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয় এবং সালিশকারীরা কাগজপত্র পর্যালোচনা করে জমির সীমানা বহাল রাখার সিদ্ধান্ত দেন। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালতও তাঁর পক্ষে আদেশ দেন বলে দাবি করেন সামছুল হক।

তবে আদালতের আদেশের পরও প্রতিপক্ষ ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়রানি অব্যাহত রাখেন বলে অভিযোগ তাঁর। তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন এবং সম্প্রতি তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি বিচারাধীন জমি দখলের চেষ্টাও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সামছুল হক জানান, এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি হত্যার হুমকির অডিও রেকর্ড, জমি দখলের স্থিরচিত্র এবং আদালতের আদেশের অনুলিপি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo