বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
জকিগঞ্জে ইট লুট : যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ পুলিশের অপেশাদার আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এসএমপি কমিশনার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো : এমপি এমরান জৈন্তাপুরে চাঁদাবাজি : ছাত্রদল নেতা রহমত মারুফ গ্রেপ্তার সিলেটে চাঁদাবাজ চক্রের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ সরকার ক্ষমতায় গিয়েই প্রশাসনের সকল স্তরে দলীয়করণ শুরু করেছে সিলেটে চোরাচালানের সাথে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ জাতীয় সংসদের হুইপ হলেন জি কে গউছ সিলেটে বিএনপির কর্মীর বাড়িতে চোরাই গরু দিয়ে ইফতার!
জৈন্তাপুরে চাঁদাবাজি : ছাত্রদল নেতা রহমত মারুফ গ্রেপ্তার

জৈন্তাপুরে চাঁদাবাজি : ছাত্রদল নেতা রহমত মারুফ গ্রেপ্তার

জৈন্তাপুর সংবাদদাতা
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বড় গাং নদীরতীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং নদীর ভাঙন টেকাতে সরকারি উন্নয়ন প্রকল্পে সরবরাহকৃত বেড়িবাঁধ কাজে নিয়োজিত বালির ট্রাক আটকে চাঁদা দাবি করায় উপজেলা ছাত্রদল নেতা রহমত মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বিরাখাই হাটিরগ্রাম ওয়াবদার বেড়িবাঁধ এলাকায় অভিযোক্ত রহমত মারুফের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আটক ছাত্রদল নেতা রহমত মারুফ (২২) উপজেলার বিরাখাই হাটিরগ্রাম এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ট্রাক চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রহমত মারুফের চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ। চাঁদা দিতে অস্বীকার করলে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। আজ দুপুরে নদী খননের মাটির ট্রাক বেড়িবাঁধে যাওয়ার পথে ছাত্রদল নেতা রহমত মারুফ ১০/১২ জন লোক নিয়ে বালির গাড়ি গতিরোধ করে চালককে টেনে হিচড়ে নিচে নামিয়ে মারধর করে। ম্যানেজার ফারুক আহমদ ৬০ হাজার টাকা দিতে অস্বীকার করলে ট্রাকে ভাংচরি ও গাড়ির চালককে মারধর করে। উপজেরার কোথাও মাটি বা বালি ফেলতে হলে তাদেরকে টাকা দিতে হবে। অন্যথায় সরকারি উন্নয়ন প্রকল্প কিংবা বেসরকারি কোনো কাজই করা যাবে না। একথা বলে ট্রাক চালকের মোবাইল ফোন ছিনিয়ে নেয় মারুফ। নদী খননের কাজে থাকা ম্যানেজার ফারুক আহমদ এর সাথে থাকা একলক্ষ আশি হাজার টাকা ছিনিয়ে নেয় জামাল আহমদ নামের একজন। এ ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ট্রাক চালক গোয়াইনঘাট বাগেরসড়ক এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (২২)।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে এই ছেলেটি বেপরোয়া হয়ে ওঠেন। ছাত্রদলের নাম ব্যবহার করে জমি দখল ও বেদখল, প্রকাশ্যে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, সরকারি ইজারা নেওয়া বালুমহাল এবং রাস্তায় চলাচল করা মাটি ও বালুবাহী গাড়ি থেকে চাঁদা আদায় করে আসছেন সে। ভারত থেকে অবৈধভাবে আসা সিগারেট ও কসমেটিকসের সিন্ডিকেট থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক রহমত মারুফ নামের একজনকে গ্রেপ্তার করেছি। আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তবে অজ্ঞাতনামা আরও বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo