শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
জকিগঞ্জে ইট লুট : যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬ পুলিশের অপেশাদার আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এসএমপি কমিশনার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো : এমপি এমরান জৈন্তাপুরে চাঁদাবাজি : ছাত্রদল নেতা রহমত মারুফ গ্রেপ্তার সিলেটে চাঁদাবাজ চক্রের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ সরকার ক্ষমতায় গিয়েই প্রশাসনের সকল স্তরে দলীয়করণ শুরু করেছে সিলেটে চোরাচালানের সাথে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ জাতীয় সংসদের হুইপ হলেন জি কে গউছ সিলেটে বিএনপির কর্মীর বাড়িতে চোরাই গরু দিয়ে ইফতার!
জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো : এমপি এমরান

জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো : এমপি এমরান

নিউজ মিরর ডেস্ক
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সদ‍্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রাণপ্রিয় জনগণ তাদের যে পবিত্র আমানত আমাকে দিয়েছেন তা আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবো ইনশা আল্লাহ। সবাইকে সঙ্গে নিয়ে এই দুই উপজেলায় উন্নয়ন-বিপ্লব ঘটাবো।

বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল ও নাজিম উদ্দীন লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ-স্হানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন চৌধুরীর কন্যা বিএনপি নেত্রী সাবিনা খান পপি, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।

এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক চৌধুরী, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও মিছবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা কৃষকদলের সদস্য গুলজার আহমদ রাহেল, তানভীর সিদ্দিকী, বিয়ানীবাজার পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন, যুগ্ম-আহ্বায়ক আহমেদ রিজভী, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অন‍্যান‍্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

এদিকে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন- আমাদের সিলেট-৬ আসনের নবনির্বাচিত এমপি অ‍্যাড. এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও তত্ত্বাবধানে আয়োজিত আজকের ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আমরা প্রত‍্যাশা করছি- এভাবে সবাইকে সঙ্গে নিয়ে অবহেলিত সিলেট-৬ আসনের উন্নয়ন করবেন নতুন সংসদ সদস্য।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo