সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
পুলিশের অপেশাদার আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এসএমপি কমিশনার

পুলিশের অপেশাদার আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : এসএমপি কমিশনার

নিউজ মিরর ডেস্ক
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, পুলিশ যদি কারও সঙ্গে অপেশাদার আচরণ করে, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপশেদার আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকার পাশাপাশি ড্রেসকোড অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে এসএমসপির ট্রাফিক বিভাগের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভালো কাজের যেমন পুরস্কার রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য রয়েছে শাস্তি। এ সময় যানবাহন নিয়ন্ত্রণ, জনসাধারণের যাতায়াত ব্যবস্থা সু-শৃঙ্খল রাখা এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে অবদানের জন্য ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর ১৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন তিনি।

সভায় পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর সদস্যদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান করেন। পাশাপাশি কিছু বিষয় দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মাসুদ রানা ও এডিসি ট্রাফিক গৌতম দেব প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo