সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জকিগঞ্জে ইট লুট : যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

জকিগঞ্জে ইট লুট : যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

নিউজ মিরর ডেস্ক
জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। আটক মো. মাহফুজ জকিগঞ্জের কসকনপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি। বাকীদের নাম জানা যায়নি।

জানা যায়, উপজেলার কসকনপুর ইউনিয়নের আইয়র গ্রামে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি সড়কে ইট সলিংয়ের কাজ চলছে। সম্প্রতি এই সড়কের ১৫ লাখ ইট রাতের আঁধারে তুলে নেয় স্থানীয় কিছু লোক। এমন অভিযোগে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন এলাকাবাসী।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইয়র বিজিবি ক্যাম্প সড়কটি এইচবিবি হেরিং বন্ডের মাধ্যমে কাজ করা হয়েছিল। সম্প্রতি ওই সড়কে সরকারি উদ্যোগে মাটি কাটা হবে এমন সংবাদে প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট রাতের আঁধারে তুলে নেয়া হয়।

এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল এ অভিযোগটি দাখিল করেন। তিনি আবেদনে উল্লেখ করেন “সরকারি অর্থে ক্রয়কৃত নির্মাণসামগ্রী যদি এভাবে লুটপাট হয়, তাহলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধাগ্রস্থ হবে।

জানা যায়, সড়কের ইট তুলে নিয়ে মাহফুজের বাড়ির সামনে স্তুপ করে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের তদন্তে তার সত্যতাও মিলেছে। প্রাথমিক সত্যতা পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশ মাহফুজসহ ৬ জনকে আটক করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, আজ টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বেশ কিছু সরকারি ইট উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে পুলিশ, বিজিবি, আসনার সদস্য ছাড়াও পানি উন্নয়ন বোডের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকারি ইট লুটপাটের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে মো. মাহফুজের বক্তব্য জানা যায়নি। তবে কসকনপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ছয়েফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, শুনেছি ইউপি সদস্যের কথায় সড়কের ইট তুলে নেওয়া হয়েছে। ইউপি সদস্য ও মাহফুজের বাড়ি পাশাপাশি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo