
স্টাফ রিপোর্ট
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ নং ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে বেশ আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ যুব সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব আজহারুল ইসলাম মুমিন। ওয়ার্ডবাসী আশা করছেন তিনি এবার তার নিজ ওয়ার্ডে সিসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে দাঁড়াবেন। ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে আগ্রহ ও আলোচনা ক্রমেই বাড়ছে।
আজহারুল ইসলাম মুমিন। নগরীর সাগরদিঘীর পারের বাসিন্দা। তিনি দেশ-বিদেশের সুনামধন্য প্রতিষ্ঠান ফিজা এন্ড কোম্পানী লিমিটেডের একজন ডিরেক্টর। দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং ফিজা এন্ড কোম্পানীর যুক্তরাজ্যের শাখা পরিচালনা করছেন। দেশের টানে প্রায় প্রতিবছরই ২/৩ বার দেশে আসেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী হতে আগ্রহী ছিলেন। বিষয়টি নিয়ে আলোচনায়ও ছিলেন। সে সময়ে স্থানীয় মুরব্বীদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার এই সিদ্ধান্তের কারণে ওয়ার্ডে তিনি ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছেন।
জানা গেছে, ৯ নং ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ-জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তিনি এবার সিসিক কাউন্সিলর নির্বাচনে সক্রিয় প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। ওয়ার্ডবাসী অনেকেই মনে করছেন, দীর্ঘ অভিজ্ঞতা ও সামাজিক সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নির্বাচিত হলে ৯ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
সামাজিক ব্যক্তিত্ব আজহারুল ইসলাম মুমিন ছাড়াও এই ওয়ার্ডে আরো কয়েকজন প্রার্থীর নামও রয়েছে। তবে আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন তিনি।
বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ যুব সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব আজহারুল ইসলাম মুমিন জানান, আমি নিজেকে জনস্বার্থে, জন সাধারনের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছি। ওয়ার্ডের বাসিন্দাদের সুখ-দুঃখে পাশে থেকে যতটুকু পেড়েছি সহযোগীতা করেছি। গত সিসিক নির্বাচনেও আমি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে আগ্রহী ছিলাম। সে সময়ে আমাদের ওয়ার্ডের সম্মানিত স্থানীয় মুরব্বীদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই। এবার তাড়াও আমাকে সমর্থন দিয়ে বলেছেন নির্বাচন করার জন্য।
তিনি জানান, নির্বাচিত হলে প্রবীণ, নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন। সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত ও পরিকল্পিত ওয়ার্ড গঠনের দৃঢ় প্রত্যয় এবং নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনে অংশ নিতে চাই। এছাড়াও সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা এবং যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী ও উদ্যোক্তা তৈরীর সর্বোচ্চ চেষ্টা চালাবো। আমি ৯ নং ওয়ার্ডের আখালিয়া ঘাট, তপোবন, খুলিয়াপাড়া, সুরমা আবাসিক এলাকা, বাগবাড়ী, নরশিনটিলা, মদীনা মার্কেট, নেহারীপাড়া এবং পশ্চিম পাঠানটুলা এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করছি।