
স্টাফ রিপোর্ট
আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে আলোচনায় ৭নং ওয়ার্ডের নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা সাজিদ আহমেদ চৌধুরী রানা।
সিলেট নগরীর জালালাবাদ, পশ্চিম পীরমহল্লা, ফাজিল চিশ্ত, মিতালী আ/এ, বনকলাপাড়া, সায়েফ খান রোড, সুবিদবাজার (উত্তরাংশ) এলাকাসূমহ নিয়ে ৭নং ওয়ার্ড অবস্থিত। ফ্যাসিস্ট সরকারের আমলে এই ওয়ার্ড সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি জবর-দখল, টমটম স্ট্যান্ড নিয়ে নানান বিতর্কিত কর্মকান্ডে আলোচনায় ছিলো। বর্তমানে তা আর নেই।

সাবেক ছাত্রনেতা সাজিদ আহমেদ চৌধুরী রানা। নগরীর পশ্চিম পীর মহল্লা এলাকার বাসিন্দা। তিনি কয়সর আহমেদ চৌধুরীর ছেলে। সাজিদ আহমেদ চৌধুরী রানার চাচা সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সিলেট সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শহীদ আহমেদ চৌধুরী সাজু। যিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জানা গেছে, ৭নং ওয়ার্ডবাসী আশা করছেন সাবেক ছাত্রনেতা সাজিদ আহমেদ চৌধুরী রানা এবার তার ওয়ার্ডে সিসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে দাঁড়াবেন। তাইতো ৭নং ওয়ার্ডবাসী, মুরব্বি ও তরুণদের সমর্থন নিয়ে তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে আসন্ন সিসিক নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে আগ্রহ ও আলোচনা চলছে। ৭নং ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ-জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তিনি সিসিক কাউন্সিলর নির্বাচনে সক্রিয় প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। ওয়ার্ডবাসী অনেকেই মনে করছেন, সাজিদ আহমেদ চৌধুরী রানার দীর্ঘ অভিজ্ঞতা ও সামাজিক সাংগঠনিক দক্ষতার কারণে তিনি নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সাজিদ আহমেদ চৌধুরী রানা দীর্ঘদিন ধরে ওয়ার্ডের সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ কারণে তিনি তার ওয়ার্ডের স্বর্বস্তরের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছেন। সিসিক নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে তাকে নিয়ে এই ওয়ার্ডে বেশ আলোচনা চলছে।
সাবেক ছাত্রনেতা সাজিদ আহমেদ চৌধুরী রানা ছাড়াও ৭নং ওয়ার্ডে আরো বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে, তবে আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন তিনি।

সাজিদ আহমেদ চৌধুরী রানা সম্পর্কে স্থানীয় মুরব্বিরা জানান, এবার সিসিক নির্বাচনে ৭নং ওয়ার্ডে তারা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দখলদার,টমটম স্ট্যান্ডের ইজারাদারদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান না। তাদের আস্থা এই ওয়ার্ডের সন্তান-অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ব্যক্তি সাজিদ আহমেদ চৌধুরী রানার উপর। যিনি সবসময় সবার সুখে-দু:খে, গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে ৭নং ওয়ার্ডের নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা সাজিদ আহমেদ চৌধুরী রানা বলেন, আমি নিজেকে জনস্বার্থে, জন সাধারনের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছি। ওয়ার্ডের বাসিন্দাদের সুখ-দুঃখে পাশে থেকে যতটুকু পেড়েছি সহযোগীতা করেছি। ওয়ার্ডের সম্মানিত স্থানীয় মুরব্বীরা আমাকে সমর্থন দিয়ে বলেছেন নির্বাচন করার জন্য।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে প্রবীণ, নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন। সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত ও পরিকল্পিত ওয়ার্ড গঠনের দৃঢ় প্রত্যয় এবং নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনে অংশ নিতে চাই। এছাড়াও সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা এবং যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী ও উদ্যোক্তা তৈরীর সর্বোচ্চ চেষ্টা চালাবো।
আমি ৭নং ওয়ার্ডের জালালাবাদ, পশ্চিম পীরমহল্লা, ফাজিল চিশ্ত, মিতালী আ/এ, বনকলাপাড়া, সায়েফ খান রোড, সুবিদবাজার (উত্তরাংশ) এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করছি।
