বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের নয় মৌজা ঈদগাহের বর্ধিত কাজের উদ্বোধন

কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নের নয় মৌজা ঈদগাহের বর্ধিত কাজের উদ্বোধন

https://newsmirror24.news/

কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের বৃহত্তর জুলাই নয় মৌজা শাহী ঈদগাহের বর্ধিত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) সকালে এই কাজের উদ্বোধন করা হয়। শাহী ঈদগাহ ম্যানেজিং কমিটির সভা কমিটির সভাপতি বদরুজ্জামান এর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ এর পরিচালনায় সভায় নয় মৌজার মুরব্বিরা শাহী ঈদগাহের বর্ধিত কাজে দেশে বিদেশে অবস্থানরত সবার আর্থিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বৃহত্তর জুলাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ছাত্র-যুব সমাজ সহ সবার প্রতি অনুরোধ জানান বক্তারা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, প্রকৌশলী কামরুজ্জামান, এলাকার মুরুব্বি সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ,মৌলভী নিজাম উদ্দিন, জালাল আহমদ চৌধুরী, নুরুল আলম, আব্দুল মান্নান, শফিকুল হক, আব্দুল ওয়াহিদ, মাস্টার আব্দুল হাই, ইউপি সদস্য মঈনুল হক, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর শামীম কামরুল, মাওলানা আব্দুস ছালাম, মাওলানা আব্দুল কুদ্দুস, সেলিম আহমেদ, মোহাম্মদ শাহজাহান, জাকির হোসেন, যুবনেতা, হারুন চৌধুরী, আব্দুল হাফিজ, বুলবুল আহমদ প্রমুখ।

সভা শেষে নয় মৌজার মুরব্বিরা শাহী ঈদগাহ বর্ধিত কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন জুলাই মজিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস। – প্রেস বিজ্ঞপ্তি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo