সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে পুলিশের উপর হামলাকারি সেই পিকআপ চালক কারাগারে

সিলেটে পুলিশের উপর হামলাকারি সেই পিকআপ চালক কারাগারে

স্টাফ রিপোর্ট
সিলেট নগরীতে দায়িত্ব পালনকালে বেপরোয়া পিকআপ চালক কর্তৃক এক পুলিশ সদস্যকে চর মারার ঘটনা ঘটেছে। বুধবার রাতে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক জনরোষ থেকে ঐ চালককে উদ্ধার করেন লাঞ্চিত পুলিশ সদস্য। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা রাতে বেপরোয়া গতিতে এক পিকাপকে নগরীর সুবিদবাজার পয়েন্টে পুলিশ সিগন্যাল দেয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে চলে যায়। এমনকি রিকাবীবাজার পয়েন্টে সিগন্যাল দিলেও চালক থামেনি। পরবর্তীতে এক সার্জেন্ট সিএনজি অটোরিকশা নিয়ে তাকে ধাওয়া করে দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্টে গিয়ে আটক করেন। আটকের সময় এলাকার লোকজন ওই চালককে মারধর করেন। পরে পুলিশের সাথে এলাকার একজনের বাকবিতন্ডার সময় পুলিশের গালে থাপ্পড় মারেন ওই চালক। এই ঘটনার ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। উপস্থিত জনতার হাত থেকে ঐ চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

আটক পিকআপ চালকের নাম জুয়েল আহমেদ (৩৫) । দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।

এধরনের ঘটনা আর ঘটলে আইনিভাবে মোকাবেলা করা হবে। পুলিশের কাজে কেউ বাঁধাদান, হেনস্থা বা গায়ে হাত তুলার মত ঘটনা কোন অবস্থাতে সহ্য করা হবে না বলে হুশিয়ারী দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo