শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ঈদের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল নেতা শাহ্ সুলেমান

ঈদের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল নেতা শাহ্ সুলেমান

নিউজ মিরর ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহ্ সুলেমান আহমেদ।

শাহ্ সুলেমান আহমেদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিবছর আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম, প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসে। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তাই ধনী-গরীব, নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।

ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার কামনা করেন শাহ্ সুলেমান আহমেদ।

তিনি তার শুভেচ্ছা বার্তায় দেশ বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo