বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি

সুনামগঞ্জ প্রতিনিধি
‘দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করো, হাওরাঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করো’—এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বিকেলে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, কবি ইকবাল কাগজী, সংগঠনের সহ-সভাপতি শাহ কামাল, জেলা উদীচীর সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল হক মুন্সী, অ্যাডভোকেট দীপঙ্কর বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক আকিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, ইমরান হোসেন, দোয়ারাবাজার উপজেলা সদস্য সচিব আবু তাহের, শান্তিগঞ্জের গণমাধ্যমকর্মী আবু সাঈদ, ছাতক উপজেলা সদস্য সচিব সুজন তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা সদস্য সচিব আহমেদ উসমান, দোয়ারাবাজার উপজেলা কমিটির সদস্য মোফাজ্জল হোসেন, ছাতক উপজেলা সদস্য আব্দুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, হাওরের একমাত্র বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সময় বৃদ্ধি করা হলেও অনেক স্থানে এখনও কাজ শেষ হয়নি। ইতোমধ্যে জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পাহাড়ি ঢল ও আগাম বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ও জেলা-উপজেলা প্রশাসনের তৎপরতা পর্যাপ্ত নয়। দ্রুত বাঁধের কাজ শেষ না হলে দুর্বল বাঁধের কারণে হাওরের বোরো ফসল মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। কোনো কারণে ফসলডুবির ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকেই নিতে হবে বলেও বক্তারা হুঁশিয়ারি দেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo