বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
হবিগঞ্জে ইজিবাইক ছিনতাইয়ের সময় ৩ জন আটক

হবিগঞ্জে ইজিবাইক ছিনতাইয়ের সময় ৩ জন আটক

https://newsmirror24.news/

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে আঞ্চলিক সড়কে ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে জেলার সদর উপজেলার নিতাইরচক এলাকায় হবিগঞ্জ-নছরতপুর সড়কে এ ঘটনা ঘটে। ইজিবাইক ছিনতাইচেষ্টার হওয়ার তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে হবিগঞ্জ-নছরতপুর সড়কে ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছালে ইজিবাইকের গতিরোধ করেন কয়েকজন। পরে তাঁরা চালক ও সবজি বিক্রেতার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালান। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাই চেষ্টাকারীদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করেন স্থানীয়রা।

আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটকেরা হলেন সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের রিয়াদ মিয়া, মহিবুর রহমান ও সায়েম হাসান।

ইজিবাইকচালক রিয়াজ মিয়া বলেন, ‘আমরা সবজি নিয়ে যাওয়ার সময় আমাদের হাত-পা বেঁধে কয়েকজন ডাকাত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে। আমি ডাকাতদের চিনে ফেললে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইকচালক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও টাকা লুট করে নেওয়া হয়।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo