সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
৭নং ওয়ার্ডে ঈদ ফুডপ‌্যাক বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী সাজিদ চৌধুরী

৭নং ওয়ার্ডে ঈদ ফুডপ‌্যাক বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী সাজিদ চৌধুরী

স্টাফ রিপোর্ট
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ ফুডপ‌্যাক বিতরণ করলেন ৭নং ওয়ার্ডের নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা কাউন্সিলর প্রার্থী সাজিদ আহমেদ চৌধুরী রানা।

রোববার ১৫ মার্চ রাত ১০ টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার অসহায় মধ্যবিত্ত প্রায় দেড়’শ পরিবারের মাঝে ঈদ ফুডপ‌্যাক বিতরণ করেন। সেমাই, চিনি, ময়দা, চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, খেজুর, ছোলাসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের সমাহারে সাজানো এই ঈদ ফুডপ্যাক।

৭নং ওয়ার্ডের সামাজিক সংগঠন নাগরিক ফোরামের উদ্যোগে সংগঠনের সভাপতি সাজিদ আহমেদ চৌধুরী রানার তত্ত্বাবধানে এই ঈদ ফুডপ্যাক বিতরণ করা হয়।

মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ ফুডপ‌্যাক বিতরণ প্রসঙ্গে কাউন্সিলর প্রার্থী সাজিদ আহমেদ চৌধুরী রানা বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর সুখের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবারগুলো প্রচণ্ড চাপের মুখে রয়েছে। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের মুখে হাসি ফুটাতে।

আমি মনে করি, এই সময়ে ওয়ার্ডের মধ্যবিত্ত পরিবারের সম্মান বজায় রেখে তাদের মাঝে ঈদ ফুডপ্যাক বিতরণ একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। এই ঈদ ফুডপ্যাকের মাধ্যমে মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর ঈদের বাড়তি খরচের চাপ কিছুটা হলেও কমবে। আমি আশা রাখি, আমার মতো অন্যরাও এমন উদ্যোগ নেবেন।

ঈদ ফুডপ্যাক বিতরণে এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা শহীদ আহমেদ চৌধুরী সাজু, উপদেষ্টা মাওলানা মাহমুদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইমরান আহমেদ, কামাল উদ্দিন, মাহফুজুর রহমান, হাফিজ আনোয়ার, কামালনুর, হাফিজুল ইসলাম, সেলিম প্রমুখ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo