মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী সি এম আব্দুল্লাহ আরিফ

ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী সি এম আব্দুল্লাহ আরিফ

নিউজ মিরর ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তরুণ যুব সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সি এম আব্দুল্লাহ আরিফ।

সি এম আব্দুল্লাহ আরিফ মঙ্গলবার ১৭ মার্চ এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিবছর আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম, প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসে। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তাই ধনী-গরীব, নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।

ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার কামনা করেন সি এম আব্দুল্লাহ আরিফ।

তিনি তার শুভেচ্ছা বার্তায় দেশ-বিদেশসহ সিলেট সিটি কর্পোরেশনের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo