বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ওসমানী হাসপাতালে তোলপাড় : নির্মাণ শ্রমিকের মরদেহ উধাও

ওসমানী হাসপাতালে তোলপাড় : নির্মাণ শ্রমিকের মরদেহ উধাও

নিউজ মিরর ডেস্ক
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। এনিয়ে হাসপাতালজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ সেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে আবার পাঠায়। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের নাম আতিক আহমদ (১৮)। সে জালালাবাদ থানাধিন বাদেআলী গ্রামের আব্দুল খালিকের ছেলে।

জানা গেছে, সোমবার (১৬ মার্চ) সকালে তিনি জালালাবাদ থানাধীন উত্তর পীরপুর গ্রামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। তিনি ঠিকাদার দিলোয়ার মিয়ার অধীনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪ টার দিকে ঠিকাদার দিলোয়ার আতিকের চাচাতো ভাই আব্দুল মালিককে ফোন করে দুর্ঘটনার খবর জানান। পরে আতিকের বাবা যোগাযোগ করলে ঠিকাদার জানান, কাজ করার সময় মাথা ঘুরে পাঁচতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আতিক। তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

স্বজনরা অভিযোগ করেন, এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিতভাবে আতিককে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।

এদিকে, হাসপাতাল থেকে কাউকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বিষয়টি জানতে পেরে সোমবার রাতে অভিযান চালায়। পরে জালালাবাদ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এসএমপির জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, হাসপাতাল থেকে আতিকের মরদেহ স্বজনরা গোপনে বাড়িতে নিয়ে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo