বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
নগরের প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করা হবে : সিসিক প্রশাসক

নগরের প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করা হবে : সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনকে আধুনিক, নিরাপদ ও বিদ্যুৎ সাশ্রয়ী ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে অত্যাধুনিক এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বহর আবাসিক এলাকার প্রধান সড়কের বিআইডিসি পয়েন্ট থেকে টি-গার্ডেন এলাকা পর্যন্ত নবনির্মিত সড়কবাতির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় এ আধুনিক আলোকসজ্জা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং সিলেটকে পরিচ্ছন্ন ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করা হবে। তিনি আরও বলেন, এই আলোকসজ্জা ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারিতে থাকতে হবে।

প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস জানান, আধুনিক এলইডি লাইট স্থাপনের ফলে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’-এর মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগ শুধু বিদ্যুৎ সাশ্রয়ই করবে না, বরং রাতের সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে এবং পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম মহসিন আহমদ ও বিল্লাল হোসেন, মো. মাহবুবুর রহমান, স্টোর কিপার মো. ইছমত আলীসহ বিদ্যুৎ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo