বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা

এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা

নিউজ মিরর ডেস্ক
সিলেটসহ দেশ-বিদেশের সর্বস্তরের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিউজিল্যান্ডের এআরআরকে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট কোং লিমিটেডের সিইও রাহিমা খানম।

বৃহস্পতিবার ১৯ মার্চ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিবছর আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম, প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসে। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আমাদের সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের অবিচল বিশ্বাসই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা এবং আমাদের সফলতার মূল চাবিকাঠি।

তিনি আরো জানান, এআরআরকে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট কোং লিমিটেডের উদ্যোগে কিছু দিনের মধ্যে বাংলাদেশে উদ্বোধন হতে যাচ্ছে ফ্রী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টার থেকে দক্ষ কর্মী নিউজিল্যান্ড ব্রাঞ্চে কাজে যোগ দিবে।

এআরআরকে ইন্টারন্যাশনাল প্রধানত স্টুডেন্ট ভিসা, উচ্চশিক্ষা, ইমিগ্রেশন, বিদেশ ভ্রমণ, আইডিপি এডুকেশন, সেনজেন এডুকেশন, গ্লোবাল স্ট্যাডি এর মতো প্রতিষ্ঠানগুলো ইউকে, ইউএসএ, কানাডা ও অস্ট্রেলিয়ায় ভর্তির সুযোগ ও ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে থাকে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo