বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট থেকে দুইদিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

সিলেট থেকে দুইদিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর লাক্কাতুরা থেকে সৈয়দ তাহসিন বকস (১৪) নামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ সৈয়দ তাহসিন বকস খাসদবির বন্ধন বি-৫, ক্রিসেন্ট হাউসের ভাড়াটিয়া দেলওয়ার মাহমুদ জুয়েল বকস এর ছেলে ও সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা এর অষ্টম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় নিখোঁজের পিতা এসএমপি’র এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (নং১২০৭) করেছেন।

এতে তিনি উল্লেখ করেন, সৈয়দ তাহসিন বকস গত ২৭ জানুয়ারি, মঙ্গলবার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরা এর সামন থেকে নিখোঁজ হয়ে যায়। ছেলেটির গায়ের রং উজ্জ্বল, চুল কালো ও ছোট, উচ্চতা ৫ফুট।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭১১৯১১৫১৮ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo