রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাবিন রাজা চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন সিলেট থেকে বিদেশে পাঠানোর নামে ৭ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র সিলেটে যাত্রা শুরু করলো গীতা প্রচার পরিষদ প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান
সিলেটে তোলপাড় : যুবদল থেকে পদত্যাগ করলেন ওসমান গনি

সিলেটে তোলপাড় : যুবদল থেকে পদত্যাগ করলেন ওসমান গনি

বিশেষ প্রতিবেদক
সিলেটের মদিনা মার্কেটে মাংসের অতিরিক্ত দামে বিক্রিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শুক্রবার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রব্বানীকে বহিষ্কার করা হয়েছে।

কোন ধরনের তদন্ত ছাড়াই একটি পক্ষের প্রেসক্রিপশনে তাদের বহিষ্কার হয়েছে এমনটাই দাবি দলের নেতাকর্মীদের। তাঁরা সিলেটের দুই মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের তাঁরা দাবি জানান।

কোন ধরনের তদন্ত ছাড়াই স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিস্কার করায় সিলেটে তোলপাড় চলছে।

স্থানীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে, আজিজ খান সজিব ও গোলাম রব্বানী দীর্ঘদিন থেকে সিলেট সিটি কর্পোরেশনে বিএনপির একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর পক্ষে কাজ করছেন। আর সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর পক্ষে কাজ করাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। ফলসরুপ শুক্রবার তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, আজিজ খান সজিব ও গোলাম রব্বানী’র পক্ষে যুবদল নেতা ওসমান গনি দাঁড়ানোর কারণে তাকেও মদিনা মার্কেটের ঘটনার মামলায় ঢুকানোর চেষ্টা চলছে।

এদিকে, রাজপথের পরীক্ষিত সৈনিক, দলের দুর্দিনের কর্মী আজিজ খান সজিব ও গোলাম রব্বানী’র সাথে অন্যায়-অবিচার করা হয়েছে – এমন দাবি করে রোববার স্বেচ্ছায় যুবদল থেকে পদত্যাগ করেছেন সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ওসমান গনি। নিউজ মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান গনি।

এরআগে গত শুক্রবার দুপুরে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রব্বানীকে বহিষ্কার করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo