সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলণ : ৪টি ইঞ্জিনসহ নৌকা ধ্বংস

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলণ : ৪টি ইঞ্জিনসহ নৌকা ধ্বংস

নিউজ মিরর ডেস্ক
জৈন্তাপুর উপজেলায় ঈদ-উল-ফিতরের দ্বিতীয় দিন রবিবার (২২ মার্চ) উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে লালাখাল এলাকায় একটি ইঞ্জিনসহ বালুভর্তি নৌকা এবং রুপচেং এলাকা থেকে তিনটি ইঞ্জিনসহ বালুভর্তি নৌকা ধ্বংস করা হয়। অভিযানের খবর টের পেয়ে অপরাধীরা নৌকা থেকে পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। প্রশাসনের ধারণা, এতে অপরাধী চক্রের আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অভিযানটি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নেতৃত্ব দেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবহন পর্যটনকেন্দ্র লালাখালসহ উপজেলার নদী-নালা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ঈদের ছুটির মধ্যেও আমরা কোনো ছাড় দিচ্ছি না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না এই অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়।”

উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলায় লালাখাল ও আশপাশের নদীতে অবৈধ বালু উত্তোলন দীর্ঘদিনের সমস্যা। প্রশাসন নিয়মিত অভিযান চালালেও অপরাধীরা প্রায়ই খবর পেয়ে পালিয়ে যায়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo