সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সবকিছুতে সংবিধান খুঁজতে গেলে বিপদে পড়বেন : জামায়াত আমির

সবকিছুতে সংবিধান খুঁজতে গেলে বিপদে পড়বেন : জামায়াত আমির

নিউজ মিরর ডেস্ক
সরকারের প্রতি প্রশ্ন রেখে সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবকিছু কি সংবিধানে লেখা থাকে? সবকিছুতে সংবিধান খুঁজতে গেলে বিপদে পড়বেন। সরকারি দলকে বলব, ইতোমধ্যে অনেকগুলো ভুল পদক্ষেপ নিয়েছেন। মজলুম জুলুমের দিকে পা বাড়ালে বাঁধা দেওয়া হবে।

রোববার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার একটি কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াতে ইসলামি আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এতদিন সরকারি দল বলতেন, যত তাড়াতাড়ি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে তত তাড়াতাড়ি দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু হল কী? বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে ব্যবসায়ী এক ঋণখেলাপীকে বসানো হয়েছে। যেই লোক একটা গার্মেন্টস চালাতে পারলো না, সে কী করে দেশ চালাবে- প্রশ্ন রাখেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের কোষাগারে জনগণের ট্যাক্স, বিদেশ থেকে নেওয়া ঋণ ও বিদেশীদের দান-অনুদান জমা থাকে। সরকার জাতির ম্যানেজার। ম্যানেজার কখনো মালিক হয় না৷ সর্বোচ্চ হলে কর্মচারী।

তিনি বলেন, কেউ কেউ উদোর পিন্ডি এখন বুধোর ঘাড়ে ফেলছেন৷ বিরোধী দল বাপুরাম সাপুড়ের ঢোঁড়া সাপ হবো না। জনগণের রায়কে সংবিধানে নেই বলা হচ্ছে। কেউ কেউ বলছেন সংস্কার পরিষদ অবৈধ, নাজায়েজ..। কিন্তু গণভোটের গণরায়ও আপনার মানতে বাধ্য হবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, আসন যা পেয়েছে জামায়াত, সেটাকেই কাজে লাগাতে চান তারা। ‘রিলাক্স মুডে থাকার কোনো সুযোগ নাই’ উল্লেখ করে বলেন, আগামী ৫ বছরের জন্য প্রতিটি ঘর-বাড়িতে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo