সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শনিবার ‘আলোর অন্বেষণ’ ৫ দিনব্যাপি বইমেলা শুরু

শনিবার ‘আলোর অন্বেষণ’ ৫ দিনব্যাপি বইমেলা শুরু

https://newsmirror24.news/

৫ম বারের মতো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে ‘আলোর অন্বেষণ’ বইমেলা। আগামী শনিবার (১ ফেব্রুয়ারী) নগরীর চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মেলা শুরু হবে, চলবে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

এদিকে ৫ম আলোর অন্বেষণ বইমেলা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরীর আম্বরখানাস্থ একটি রেষ্টুরেন্টে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ৭১ টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল মুহিত দিদার, আলোর অন্বেষণের সিনিয়র সহ-সভাপতি এমজেএইচ জামিল, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, সিনিয়র ফটো সাংবাদিক এ এইচ আরিফ, আজকের সিলেট ডটকমের মিজান মোহাম্মদ, সিলেট প্রতিদিনের নুরুল ইসলাম, একাত্তরের কথার লোকমান হাফিজ, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, আলোর অন্বেষণের সহ-সভাপতি নাহিদ আহমদ, জসিম বুক হাউজের সত্তাধিকারী জসিম উদ্দিন, আলোর অন্বেষণের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, সংবাদকর্মী মারুফ আহমদ ও কবি জালাল জয় প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ১ ফেব্রুয়ারী সকাল ১১টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং একইদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় বিকেল ৩টায় ছাত্র-ছাত্রীদের আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় ‘আগামীর বাংলাদেশ ও তারুণ্যের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারী বিকেল ৩টায় ছাত্র-ছাত্রীদের আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬টায় চব্বিশের গণ অভ্যুত্থানে আহতদের সম্মাননা ও রক্তাক্ত জুলাই স্মারকের মোড়ক উন্মোচন হবে। ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৩ ও ২০২৪ প্রদান অনুষ্ঠান। ৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় বইমেলা সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্যে আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজু বলেন, সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আলোর অন্বেষণ’ এর উদ্যোগে আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারী সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘আলোর অন্বেষণ’ বইমেলা। ইতোমধ্যে বইমেলাকে সামনে রেখে আলোর অন্বেষণের পক্ষ থেকে বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বইমেলাকে সফল ও প্রাণবন্ত করতে আপনাদের সুচিন্তিত পরামর্শ কামনা করছি। অতীতেও বইমেলা এবং সাহিত্য পদক অনুষ্ঠানে সিলেটের সাংবাদিকবৃন্দ আমাদের পাশে ছিলেন। ২৪ এর ২য় স্বাধীনতা পরবর্তী বইমেলায়ও পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি।

বইমেলা ও মেলা চলাকালীন যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত যেকোন প্রয়োজনে নিম্মলিখিত নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়। (মোবাইল : ০১৭১২৩২৬০৯৯ -সাজু ও ০১৭৮৪৯১৩৯৩৬ -সুমন )। -প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo