শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেকসই জনস্বাস্থ্য পথে যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ সিলেটে ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল মামুন পারভেজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা
বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরা‌ষ্ট্র

বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরা‌ষ্ট্র

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করেছে যুক্তরা‌ষ্ট্র। সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বাংলাদেশিদের মাঝে বেশি হওয়ার কার‌ণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বার্তায় জানা‌নো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা।

যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, বাংলাদেশসহ সেইসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে স্টেট ডিপার্টমেন্ট।

এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো মার্কিন নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo