সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মালনীছড়া চা বাগানের পাতা চয়ন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

মালনীছড়া চা বাগানের পাতা চয়ন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিউজ মিরর ডেস্ক

সিলেটের মালনীছড়া চা বাগানের পাতা চয়ন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিপুল উৎস উদ্দীপনার মধ্য দিয়ে চা বাগানের পাতা চয়ন উদ্বোধন করেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী বলেন, মালনীছড়া চা বাগানের সেকশনে চা গাছে নতুন কুঁড়ি সবুজের শোভা বর্ধন করেছে। সতেজতায় হাসছে চা বাগান। বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকরা চা পাতা উত্তোলনে অধীর আগ্রহে রয়েছেন। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারনে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। তারই ধারাবাহিকতায় মৌসুমের প্রথম এবছর চা পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্যদিয়ে আশাতীত উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, শ্রমিকরা আন্তরিকতার সাথে চা বাগানের যত্ন নিলে চা উৎপাদন বৃদ্ধি পাবে। এতে মালিকপক্ষ লাভবানের পাশাপাশি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। তাই তিনি বাগানের চা গাছের প্রতি আরো বেশি যত্নশীল হতে শ্রমিকদের প্রতি আহবান জানান।

অধীর বাউড়ী এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালনীছড়া চা বাগান ও দি সিলেট টি কোম্পানী লিমিটেডের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. আজম আলী, সহকারী ব্যবস্থপক মোছতাফিজুর রহমান ও সুকুমার সরকার, হেড টিলা ক্লার্ক সৈয়দ সোয়েব আহমদ, ওয়ার্ড মেম্বার রিদেশ মুদি, পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, পঞ্চায়েত সদস্য জয় মহাত্ম কুমী, ইউনিট প্রতিনিধি বিক্রম গোয়ালা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা আমজাদ হোসেন, গীতা পাঠ করেন উজ্জ¦ল চক্রবর্তী এবং বাইবেল পাঠ করেন রমেল গোমেজ। বছরের সেরা পাতা উত্তলনকারীদের হাতে পুরস্কার তুলে দেন বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী। পুরস্কারপ্রাপ্তরা হলেন, ১ম ভাগ্যবতী, ২য় আছমা বেগম ও ৩য় প্রিয়াংকা বাড়াইতি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo