সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জকিগঞ্জে বিজিবি’র অভিযান : ৪০ লাখ টাকার মাদক জব্দ, আটক ১

জকিগঞ্জে বিজিবি’র অভিযান : ৪০ লাখ টাকার মাদক জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুপরাকান্দি সীমান্ত এলাকা থেকে ৪ হাজার ৮২৬ পিস ভারতীয় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ মার্চ) জকিগঞ্জ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার সুপরাকান্দি সীমান্ত এলাকার শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (জকিগঞ্জ) লোহারমহল বিওপির টহল দল। টহলে থাকা বিজিবি জওয়ানরা সুপরাকান্দি সড়কে একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল তাকে ধাওয়া করে আটক করে। পরে গাড়ি থেকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪ হাজার ৮২৬ পিস, মোবাইল ফোন ২টি, সীম ২টি ও প্রাইভেটকারটি জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দকৃত মালমালের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে আটক মাদক ব্যবসায়ীর নাম পরিচয় প্রকাশ করেনি বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি জালালাবাদকে বলেন, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, আসামীসহ জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার ও মোবাইল সেট এবং সীমসহ জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo