সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
হামের সংক্রমণ মোকাবিলায় এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিবের চিকিৎসা সামগ্রী প্রদান “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন এড. সালেহ চৌধুরী সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেকসই জনস্বাস্থ্য পথে যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজ উদ্যোগে ফেস্টুন সরালেন কাউন্সিলর পদপ্রার্থী নাবীন রাজা চৌধুরী

নিজ উদ্যোগে ফেস্টুন সরালেন কাউন্সিলর পদপ্রার্থী নাবীন রাজা চৌধুরী

নিউজ মিরর ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লাগানো শুভেচ্ছা ফেস্টুন ও ব্যানার নিজ উদ্যোগে অপসারণ করেছেন সিসিকের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবক, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা নাবীন রাজা চৌধুরী। নগরীর সৌন্দর্য রক্ষায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসকের আহবানে সাড়া দিয়ে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।

উল্লেখ্য, সম্প্রতি সিসিক প্রশাসক এক বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

প্রশাসকের এই অনুরোধকে সম্মান জানিয়ে সিসিকের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবক, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা নাবীন রাজা চৌধুরী বৃহস্পতিবার (২৬ মার্চ) তার ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট ও অলি-গলিতে টানানো নিজের ব্যানার-ফেস্টুনগুলো কর্মীদের সাথে নিয়ে সরিয়ে ফেলেন।

ফেস্টুন অপসারণকালে নাবীন রাজা চৌধুরী বলেন, “নগরের সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। সিসিক প্রশাসকের সময়োপযোগী অনুরোধকে সম্মান জানিয়ে আমি আমার নির্বাচনী এলাকার সব শুভেচ্ছা ফেস্টুন সরিয়ে নিয়েছি। নগরবাসী যেন একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারেন, সেই লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”

তার এই ব্যতিক্রমি উদ্যোগ স্থানীয় ৭ নং ওয়ার্যের সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, রাজনৈতিক প্রচারণার চেয়ে নগরের শৃঙ্খলাই বড়—এই বার্তাটি অন্য প্রার্থীদের জন্যও একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo