সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
হামের সংক্রমণ মোকাবিলায় এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিবের চিকিৎসা সামগ্রী প্রদান “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন এড. সালেহ চৌধুরী সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেকসই জনস্বাস্থ্য পথে যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের আত্মদানের মাধ্যমেই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন-ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান ও ঐশী বাংলার সিলেট ব্যুরো প্রধান শফিকুর রহমান, দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক ও এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি এসএম রফিকুল ইসলাম সুজন, দৈনিক শ্যামল সিলেটের সহকারি সম্পাদক ও আজকের সিলেট.কম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও স্টার নিউজের ব্যুরো ইনচার্জ ইয়াহ্ইয়া মারুফ, দৈনিক ইনকিলাবের স্টাফ ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, ইনডিপেন্ডেন্ট টিভির ভিডিওগ্রাফার মোজাম্মেল হক ও একাত্তর টেলিভিশনের ক্যামেরা পার্সন তারেক আহমদ প্রমুখ।

এদিন একে একে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo