সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
হামের সংক্রমণ মোকাবিলায় এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিবের চিকিৎসা সামগ্রী প্রদান “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন এড. সালেহ চৌধুরী সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেকসই জনস্বাস্থ্য পথে যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মহান স্বাধীনতা দিবসে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন-এর নেতৃত্বে জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, আজকের এই ঐতিহাসিক দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সেইসব বীর সন্তানদের, যাঁদের রক্তে আমরা পেয়েছি স্বাধীন লাল-সবুজের পতাকা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আবুল হাসনাত, মহানগর যুবদলের সহ সভাপতি মুমিনুর রহমান তানিম, জেলা যুবদলের সহ সভাপতি জুবায়ের আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. জামাল আহমদ, অ্যাডভোকেট মোবারাক হোসেন, মহানগর যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ রোমান আহমদ রাজু, কর্ম সংস্থান সম্পাদক মো. মিনার আহমদ, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ মোস্তাক আহমদ চৌধুরী, সহ ক্রীড়া সৈয়দ মজনু মিয়া, সব পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আলতাব হোসেন সহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা ও মহানগরের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo