বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
আবারও সক্রিয় আ. লীগের ‘প্রভাবশালী’ সাবেক কাউন্সিলর ডেভিল মোস্তাক

আবারও সক্রিয় আ. লীগের ‘প্রভাবশালী’ সাবেক কাউন্সিলর ডেভিল মোস্তাক

ফাইল ছবি।

নিউজ মিরর ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনেকটা আত্মগোপনে থাকলেও আবারও এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন ডেভিল মোস্তাক। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ। এলাকায় বিভিন্ন কৌশলে অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টার পাশাপাশি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ২৪ এর ৫ আগস্ট সরকার পতনের পর কিছুদিন এলাকাছাড়া থাকলেও বর্তমানে মোস্তাক আহমদ গোপণে ও প্রকাশ্যে অপতৎপরতা শুরু করেছেন। তিনি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলছেন, “আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে”—এমন কথা বলে নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে বিগত শাসনামলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ও মেয়রের নাম ভাঙিয়ে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। বিশেষ করে ৫ আগস্টের আগে পর্যন্ত এলাকায় সরকারি ও ব্যক্তিগত জায়গা দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মের হোতা হিসেবে পরিচিত ছিলেন মোস্তাক। তৎকালীন সময়ে ক্ষমতার দাপটে তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাননি।

এলাকাবাসীর ভাষ্যমতে, ডেভিল মোস্তাক আহমদ মূলত ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়ে ছিলেন। এখন আবারও সুসংগঠিত হওয়ার নামে তিনি মূলত নিজের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার পাঁয়তারা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও তথ্য পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ২৩ নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর শান্তি ফিরবে। কিন্তু ডেভিল মোস্তাক আবারও এলাকায় ফিরে ভয়ভীতি দেখাচ্ছে। সে বলছে আওয়ামী লীগ না কি-খুব শীঘ্রই ফিরে আসবে এবং যারা তার বিরোধিতা করছে তাদেরও দেখে নেওয়া হবে।”

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এসব চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। তারা অবিলম্বে মোস্তাক আহমদের দখলবাজি ও অপকর্মের বিচার এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo