বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ মিরর ডেস্ক
জাফলং জিরো পয়েন্টে পানিতে ডুবে জিহাদ (১১) নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে জাফলংয়ে ভ্রমণে এসে সে জিরো পয়েন্ট সংলগ্ন নদীতে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা এবং আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করার পর স্থানীয়রা তাকে উদ্ধার করতে সক্ষম হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জিহাদ (১১) নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া গ্রামের বাসিন্দা জুয়েল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুম কিংবা পাহাড়ি ঢলের সময় নদীর স্রোত অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, যা অনেক সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নদীতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন থাকার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo