সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ভুমধ্যসাগরে সিলেটের ৪ যুবকের লাশ ফেলে দেয় দালাল চক্র

ভুমধ্যসাগরে সিলেটের ৪ যুবকের লাশ ফেলে দেয় দালাল চক্র

দিরাই সংবাদদাতা
লিবিয়া থেকে নৌকাযোগে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে টানা কয়েকদিন আটকা পরে সিলেট সুনামগঞ্জের দিরাইয়ের একই গ্রামের ৩ যুবকসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলের পর থেকে এই খবরটি পৌঁছালে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়া যুবকরা হলেন, দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮), আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২), মৃত কারী ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫) ও উপজেলার রনারচর গ্রামের মুজিবুর রহমান (৩৬)।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজান মাসে লিবিয়া যাওয়ার জন্য বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের ৪ যুবক। এর মধ্যে লিবিয়া থেকে প্রায় সপ্তাহ দিন আগে নৌকাযোগে গ্রীস যাওয়ার পথে ভুমধ্যসাগর পাড়ি দেয় তারা। এরপর থেকে পরিবারের সাথে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বক্তব্যে তাদের সাথে থাকা এক যুবকের বর্ণনা মতে দুর্ঘটনায় তাদের সাথে থাকা ১৮ জন নৌকাতেই মারা গেছেন। দুই দিন মৃতদেহগুলো নৌকায় ছিল। মৃতদেহ পঁচে দুর্গন্ধ ছড়ালে দিরাই’র ৪ জনসহ ১৮ জনের লাশ সাগরে ফেলে দেয়া হয়। মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo