বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে হকারদের মিছিলে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ দেওয়ার দাবি হামের সংক্রমণ মোকাবিলায় এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিবের চিকিৎসা সামগ্রী প্রদান “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন এড. সালেহ চৌধুরী সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেকসই জনস্বাস্থ্য পথে যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন প্রধানমন্ত্রী : এমপি এমরান

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন প্রধানমন্ত্রী : এমপি এমরান

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসায় দেশের ভিন্ন ধর্মাবলম্বীরা পুরোপুরি স্বস্তিতে রয়েছেন। বিগত ১৭টি বছর তারাও ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের হাতে ব্যাপক নির্যাতিত হয়েছেন। আর আরেকটি দল মুখে সম্প্রীতির কথা বললেও বুকে তারা সেটি লালন করেন না। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।

শুক্রবার বিকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নয়াদুবাগ গ্রামে বাসন্তী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় কালিবাড়ি মন্দিরের সাবেক সভাপতি রনজিত পাল সাধনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনাম উদ্দিন বিলাল ও অপন মালাকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মান্নান, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, সাবেক সহ-সভাপতি মো. আব্দুল করিম ও সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন। বাসন্তী পূজা উদযাপন পরিষদ ও লাউতা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন ভুবেনশ্বর পাল মন্টু এবং স্বাগত বক্তব্য রাখেন সন্দীপ পাল।

উপস্থিত ছিলেন, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মজির উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন ও আব্দুল মালিক, ইউনিয়ন বিএনপি নেতা ফলিক উদ্দিন, সোহেল আহমদ, শাহাদাত, কায়েস আহমদ ও আব্দুল জব্বার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল ইসলাম, উপজেলা জাসাসের আহবায়ক মুজিবুর রহমান ও জামিল আহমদ, মুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাবেদুল হক দুদু প্রমুখ। অনুষ্ঠান শেষে নয়াদুবাগ গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেন এমপি এমরান আহমদ চৌধুরী।-বিজ্ঞপ্তি

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo